
ঢাকা, ১১ আগস্ট ২০২৬: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৬৯৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, সোমবার (১০ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১৫৬টি, লালবাগে ১৫৭টি, মতিঝিলে ২৭৭টি, ওয়ারীতে ২১৬টি, তেজগাঁওয়ে ১৯২টি, মিরপুরে ৪৫৩টি, উত্তরা বিভাগে ২৩৮টি এবং গুলশান বিভাগে ২১৯টি মামলা করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে—৪৫৩টি। এছাড়া মতিঝিল বিভাগে ২৭৭টি এবং উত্তরা বিভাগে ২৩৮টি মামলা হয়েছে।
ডিএমপি জানায়, ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ডিএমপির অভিযানে ১,৯০৮ মামলা।
সম্পাদক: লিটন আফরোজ।
নিউজ ডিবিএন | আপনার আস্থার সংবাদমাধ্যম