মোঃ রেজুওয়ান আহমেদ
জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের কালাইয়ে তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদয়পুর ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও সেক্রেটারি মাওলানা খাইরুল ইসলাম। এ সময় উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সোবহান, সেক্রেটারি মাজহারুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: লিটন আফরোজ।
নিউজ ডিবিএন | আপনার আস্থার সংবাদমাধ্যম