
মোঃ রেজুওয়ান আহমেদ
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার নিশিন্তা বাজার এলাকার আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন সংগঠনটির জয়পুরহাট জেলা শাখার সভাপতি মিলন মিয়া। এ সময় জেলা শাখার সাধারণ সম্পাদক আশীষ কুমার ও আইনবিষয়ক সম্পাদক মো. মোস্তাকিম মণ্ডল উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. সেলিম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সোহেল রানা দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদুল ইসলাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. সবুজ ফকির, দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব, প্রচার সম্পাদক মো. মেহেদি হাসান এবং কোষাধ্যক্ষ মো. পল্লব হাসান।
এ ছাড়া আন্তর্জাতিক, আইন, মানবাধিকার, তথ্য ও প্রযুক্তি, ক্রীড়া, সাংস্কৃতিক, পরিবেশ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। কমিটিতে ক্ষেতলাল উপজেলার বড়তারা, মাহমুদপুর, বড়াইল, তুলসীগঙ্গা, আলামপুর ও ক্ষেতলাল সদর এলাকার সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি মিলন মিয়া বলেন, জিয়া সাইবার ফোর্স একটি অনলাইনভিত্তিক সংগঠন।
সংগঠনের সদস্যরা দলের নির্দেশনা অনুসরণ করে দেশের স্বার্থে কাজ করবেন এবং সরকারের সাফল্য তুলে ধরবেন। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
নবনির্বাচিত উপজেলা সভাপতি মো. সেলিম হোসেন বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন। দেশ ও দলের কল্যাণে কাজ করাই হবে তাঁর অগ্রাধিকার।
মন্তব্য করুন