ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

রাজধানী ঢাকায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিসর্জন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে মহানগরীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এবার রাজধানীর ৩৩টি স্থানে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে ওয়াইজঘাট এলাকায়।

বুধবার (২১ অক্টোবর) পলাশী মোড়ে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ।

তিনি জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জনের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে। শোভাযাত্রায় অংশ নিতে প্রতিমাগুলো নির্ধারিত স্থানে জড়ো করা হচ্ছে।

ডিএমপি জানায়, বিসর্জন উপলক্ষে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), এসআরইউ, সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এসআরবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

মো. শহীদুল্লাহ বলেন, রাজধানীতে দুর্গাপূজাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

এ সময় প্রতিমা বিসর্জনের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএমপির এই কর্মকর্তা।

লি/আ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

২

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

৩

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

৪

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

৫

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

৬

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

৭

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

৮

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

৯

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

১০

মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক

১১

ক্ষেতলালে জিয়া সাইবার ফোর্সের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি সেলিম সম্পাদক সোহেল

১২

পাঁচ লাখ টাকা কিডনি বিক্রির দাবি, চুরির মামলায় গ্রেপ্তার

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ জনের রিমান্ড

১৪

দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

১৬

কালাইয়ের আশিক আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় বিশ্বসেরা দশে, ইউএনওর শুভেচ্ছা

১৭

স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগী ও চিকিৎসকদের অধিকার নিশ্চিতের দাবি

১৮

গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার

১৯

ইউক্রেনে নতুন নেতা প্রয়োজন, যিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করতে সক্ষম: ট্রাম্প

২০