ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
৯ জুন ২০২৬, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক পা হারিয়েও হার না মানা ইসমাইল

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইসমাইল তালুকদার (২৬) জীবনসংগ্রামের এক অনন্য উদাহরণ। একটি পা হারিয়েও তিনি ভিক্ষাবৃত্তির পথ বেছে নেননি; বরং ক্রাচে ভর দিয়ে ইজিবাইক চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করছেন।

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা ইসমাইল একসময় ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করতেন। প্রায় সাত বছর আগে সড়কের পাশে ট্রাক সরানোর সংকেত দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। ট্রাকের চাকা তাঁর ডান পায়ের ওপর উঠে গেলে গুরুতর আহত অবস্থায় অস্ত্রোপচারের মাধ্যমে পা কেটে ফেলতে হয়।

চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এরই মধ্যে তিন বছর আগে স্ত্রী সংসার ছেড়ে চলে যান। নানা প্রতিকূলতার মধ্যেও জীবনযুদ্ধে হার মানেননি ইসমাইল। বর্তমানে ভাড়ায় ইজিবাইক চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করছেন।

তবে প্রতিদিনই তাঁকে শারীরিক কষ্টের মধ্য দিয়ে চলতে হচ্ছে। একটি কৃত্রিম পা পেলে তাঁর চলাফেরা ও কর্মজীবন অনেকটাই সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

ইসমাইল বলেন, “দুর্ঘটনার পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছি। নিজের সামর্থ্যে কৃত্রিম পা কেনা সম্ভব নয়। কোনো সহৃদয় ব্যক্তি বা সরকারি সহযোগিতা পেলে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারব।”

স্থানীয়দের দাবি, সংগ্রামী এই যুবকের পাশে দাঁড়িয়ে তাঁর জন্য একটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হলে তিনি আরও স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনযাপন করতে পারবেন।

কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ইসমাইল বর্তমানে প্রতিবন্ধী ভাতার আওতায় রয়েছেন। তাঁর কৃত্রিম পায়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান,

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯০৮ মামলা

“আপনিও হতে পারেন News DBN-এর প্রতিনিধি” ‎

আপনি কি গুপ্ত আওয়ামী লীগ, জবাবে যা বললেন রুমিন ফারহানা

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

গণ-অভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

১০

হয় সমঝোতা, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ

১১

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন

১২

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

১৪

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

১৫

রাজশাহীতে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলা, বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

১৬

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

১৭

আগামীকাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১৮

নতুন রাষ্ট্রপতি বাছাইয়ের দায়িত্বে কারা, জানালেন রিজভী

১৯

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

২০