ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করলো পুলিশ

ফরিদপুরের শহরতলীর কানাইপুরে ময়লার ভাগাড়ে নবজাতকের মরদেহ টানাটানি করছিল একদল কুকুর। খবর পেয়ে ময়লার ভাগাড় থেকে ৬ মাস বয়সী ওই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) সন্ধ্যার আগে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের গেট সংলগ্ন ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের গেটের পাশে একটি ময়লার ভাগাড়ে একদল কুকুরকে একটি রক্তমাখা বস্তু নিয়ে টানাটানি করছিল। স্থানীয়রা কাছে গিয়ে তারা দেখতে পান, কুকুরগুলো একটি নবজাতকের মরদেহ কামড়ে কামড়ে খাওয়ার চেষ্টা করছে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে গিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেন। পরে তারা নিশ্চিত হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ গর্ভপাত ঘটিয়ে লোকচক্ষুর আড়ালে মরদেহটি ফেলে রেখে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটির দাফন সম্পন্ন করার প্রক্রিয়া করা হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশি-সাদা জোয়ারে ভাসল চবি, জায়ান্ট স্ক্রিনে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

টিকটকের প্রেম থেকে বিয়ে, স্বর্ণ-নগদ টাকা নিয়ে উধাও স্বামী

নজর কাড়লেন অলংকার, চমক দিলেন সিঁথি

ইতালিতে নিহত একই পরিবারের তিন বাংলাদেশি।

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

মারা গেছেন হলিউড তারকা অ্যান ব্লিথ

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস

হোসেনি দালান এলাকায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে দুদকের আবেদন

১০

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

১২

পবিত্র আশুরা ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

১৩

এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

১৪

ইকরার মৃত্যু: জাহের আলভীর ১০ দিনের রিমান্ড চাইল ডিবি

১৫

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৬

যেভাবে ফাঁদ পেতে বেনজীরকে ধরিয়ে দেন সংসদ সদস্য বন্ধু

১৭

নিখোঁজের ছয় দিন পর শিক্ষার্থীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার, হেফাজতে এক শিক্ষার্থী

১৮

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

২০