ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলা, বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

রাজশাহীতে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলা, বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা
রাজশাহী মহানগরীতে পেশাগত দায়িত্ব পালনের জেরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে শাহমখদুম থানার গাংপাড়া কবরস্থানের সামনে এই হামলার ঘটনা ঘটে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এক সহকর্মীর বাড়িতে যাওয়ার পথে গাংপাড়া কবরস্থানের সামনে একদল সশস্ত্র দুর্বৃত্ত সাংবাদিক সম্রাটের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহত সম্রাট ‘বাংলাদেশ মেইল ২৪’, ‘দৈনিক সময়ের কাগজ’সহ একাধিক গণমাধ্যমে কর্মরত।

একই ঘটনায় সাংবাদিক আবির শেখ ও তাঁর পরিবারের সদস্যরাও হামলার শিকার হয়েছেন। এতে আবির শেখ, তাঁর ৯ বছর বয়সী ছোট ভাই, ১৯ বছর বয়সী বোন, মা ও দাদি আহত হয়েছেন। সাংবাদিক আবির শেখের দাবি, সাম্প্রতিক সময়ে অবৈধ পুকুর খননসংক্রান্ত সংবাদ প্রকাশ এবং ছবি ও ভিডিও চিত্র ধারণের জেরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা দুলাল ও হিরার প্রত্যক্ষ নেতৃত্বে দুর্বৃত্তরা এই হামলা সংঘটিত করেছে।

সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথকে রুদ্ধ করার শামিল। তাঁরা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০