ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
১৭ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত থেকে দেশে ঢুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

আওয়ামী লীগ আমলে চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।

আওয়ামী লীগ আমলে চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাটের সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে অবৈধ পথে ভারত থেকে দেশে প্রবেশের সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

​আটকের সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) পাসপোর্টসহ মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

​সাব্বির বিন শামস আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রধান নির্বাহী পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার স্থায়ী বাড়ি লালমনিরহাট শহরেই।

​পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের পর তার চলাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় পাঠায়। ওয়ান স্টপ সার্ভিস বা অবৈধ অনুপ্রবেশের দায়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি জানা গেছে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে।

​শনিবার রাত ৮টার দিকে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, “আপাতত তার বিরুদ্ধে দুদকের একটি মামলার তথ্য পাওয়া গেছে। সাব্বির বিন শামসকে লালমনিরহাট জেলা সদরে নিয়ে আসা হচ্ছে। তাকে বিশদ জিজ্ঞাসাবাদের পর এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।” ​আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান,

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯০৮ মামলা

“আপনিও হতে পারেন News DBN-এর প্রতিনিধি” ‎

আপনি কি গুপ্ত আওয়ামী লীগ, জবাবে যা বললেন রুমিন ফারহানা

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

গণ-অভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

১০

হয় সমঝোতা, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ

১১

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন

১২

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

১৪

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

১৫

রাজশাহীতে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলা, বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

১৬

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

১৭

আগামীকাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১৮

নতুন রাষ্ট্রপতি বাছাইয়ের দায়িত্বে কারা, জানালেন রিজভী

১৯

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

২০