ব্রেকিং নিউজ
admin
১৩ জুন ২০২৬, ১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের ঘরে ঘরে খাবার বিতরণ

লিটন আফরোজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ভাটারা এলাকায় অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে নিম্নআয়ের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় রান্না করা খাবার।
ভাটারা থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও ৩৯ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর দেলোয়ার হোসেন মেম্বারের দিকনির্দেশনায় এবং ভাটারা থানা সাইবার ফোর্সের আহ্বায়ক ও ৩৯ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী মো. জালাল উদ্দিন সবুজের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ, দেশপ্রেম এবং জনগণের কল্যাণে নিবেদিত রাজনৈতিক আদর্শকে স্মরণ করে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় দিনমজুর, শ্রমজীবী, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেন নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শকে ধারণ করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির নেতাকর্মীদের অন্যতম অঙ্গীকার।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় খাবার পেয়ে উপকৃত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানবিক এই আয়োজনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশি-সাদা জোয়ারে ভাসল চবি, জায়ান্ট স্ক্রিনে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

টিকটকের প্রেম থেকে বিয়ে, স্বর্ণ-নগদ টাকা নিয়ে উধাও স্বামী

নজর কাড়লেন অলংকার, চমক দিলেন সিঁথি

ইতালিতে নিহত একই পরিবারের তিন বাংলাদেশি।

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

মারা গেছেন হলিউড তারকা অ্যান ব্লিথ

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস

হোসেনি দালান এলাকায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে দুদকের আবেদন

১০

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

১২

পবিত্র আশুরা ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

১৩

এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

১৪

ইকরার মৃত্যু: জাহের আলভীর ১০ দিনের রিমান্ড চাইল ডিবি

১৫

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৬

যেভাবে ফাঁদ পেতে বেনজীরকে ধরিয়ে দেন সংসদ সদস্য বন্ধু

১৭

নিখোঁজের ছয় দিন পর শিক্ষার্থীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার, হেফাজতে এক শিক্ষার্থী

১৮

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

২০