ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২১ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে ছুরি দেখিয়ে ইজিবাইক ছিনতাই, আটক ৬ জন

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোরে ভয়ভীতি দেখিয়ে এক ব্যক্তির ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার গভীর রাতে ঝিনাইদহ শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের রুস্তম আলীর ছেলে মাসুদুর রহমান (৩৭), মুনছের আলী মন্ডলের ছেলে তোফাজ্জেল হোসেন তোফা (৪২), মৃত সিদ্দিক রহমানের ছেলে মোবারক হোসেন (৪০), ছলেমানপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মুকতার হোসেন (৪০), মহেশপুর উপজেলার বজরাপুর এলাকার আব্দুর রহিমের ছেলে আলমগীর হোসেন (৩২) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত জলিলের ছেলে সাকিল হোসেন (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনিপুর গ্রামের বাসিন্দা মাহাবুব হোসেন (৬৫) যশোরের চৌগাছা উপজেলার পুরোপাড়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন এবং ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

গত ৬ জুন রাত ৯টার দিকে পুরোপাড়া বাজার থেকে মাসুদুর রহমান ও রাসেল মিয়া নামে দুই ব্যক্তি যাত্রীবেশে তার ইজিবাইকে ওঠেন। পরে যশোর শহরের পালবাড়ি এলাকায় পৌঁছালে আরও দুই অজ্ঞাত ব্যক্তি গাড়িতে ওঠে। একপর্যায়ে তারা আব্দুলপুর রেলক্রসিং অতিক্রম করে হুজুরপাড়া এলাকায় পৌঁছালে মাহাবুব হোসেনের ওপর হামলা চালায়।

এ সময় দুর্বৃত্তরা ছুরির ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ১ হাজার ২০০ টাকা, একটি মোবাইল ফোন এবং ইজিবাইক ছিনিয়ে নেয়। পরে তাকে মারধর করে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর ৮ জুন মাহাবুব হোসেন আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি যশোর কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে ডিবি পুলিশ। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রউফ আটক ৬ জনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০