ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১২ জুন ২০২৬, ১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

নাচে-গান আর সুরের মূর্ছনায় মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে জমকালো মঞ্চায়নের মধ্যে দিয়ে পর্দা উঠলো ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম আসরটির প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিলেন শাকিরা এবং বার্না বয়।

তারা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করেন। এছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ মিলে বিশ্বকাপের আরেকটি মূল গান ‘ডিএনএ’র একটি বিশাল যৌথ পারফরম্যান্স তুলে ধরেন।

এছাড়া মেক্সিকোর নিজস্ব সংস্কৃতির ছোঁয়া দিতে মঞ্চে ছিলেন দেশটির বিখ্যাত রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীত শিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া সংগীত দল লোস অ্যাঞ্জেলস আজুলিস।

কিংবদন্তি মারিয়াচি গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন এবং ভেনিজুয়েলার ড্যানি ওশেন ও কলম্বিয়ান তারকা জে বালভিন ও রায়ান কাস্ত্রো রেগেটন পারফরম্যান্স দিয়ে গ্যালারিতে উন্মাদনা ছড়ান।

বিশ্বকাপের উদ্বোধনীর ঐতিহাসিক সূচনা হয় মেক্সিকো সিটির বিখ্যাত এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। মেক্সিকোর সমৃদ্ধ ঐতিহ্য ও আধুনিক ল্যাটিন সুরের মিশেলে সাজানো হয় মঞ্চ ও পরিবেশনা।আন্তর্জাতিক সংবাদ

মেক্সিকোর মঞ্চে আরও পারফর্ম করেন জনপ্রিয় তারকা জে বালভিন এবং বিখ্যাত পপ ব্যান্ড মানা। মেক্সিকো ছাড়াও বাকি দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং কানাডার স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। আয়োজক তিন দেশের তিনটি উদ্বোধনী ম্যাচের ঠিক ৯০ মিনিট আগে এই অনুষ্ঠানগুলো শুরু হবে।

শুক্রবার কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হতে চলা অনুষ্ঠানে মূলত কানাডিয়ান সংস্কৃতির বৈচিত্র্য ও ঐতিহ্য তুলে ধরা হবে। জমকালো আয়োজনে মঞ্চ মাতাবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় কানাডিয়ান সংগীতশিল্পীরা।

জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা সঙ্গীত পরিবেশন করবেন, মাইকেল বুলে সন্ধ্যার প্রাক-ম্যাচ বিনোদনের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন। নোরা ফাতেহি, আলানিস মরিসেট, আলেসিয়া কারা, উইলিয়াম প্রিন্স, ভেজেড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয় অনুষ্ঠানের লাইন-আপ সম্পূর্ণ করবেন।

১৩ জুন উদ্বোধনীর শেষ ও সবচেয়ে আকর্ষণীয় আসরটি বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, সোফাই স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে হলিউড ঘরানার আয়োজন।

বিশ্ব কাঁপানো এই মঞ্চে পারফর্ম করবেন পপ তারকা ক্যাটি পেরি, বিখ্যাত কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিংকের জনপ্রিয় সদস্য লিসা, ফিউচার এবং ল্যাটিন সেনসেশন অ্যানিত্তার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেগাস্টাররা। পুরো টুর্নামেন্টের উদ্বোধনী পর্বগুলোর মূল থিম তৈরি করা হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে, যা প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে।

বাংলাদেশ থেকে যেভাবে বিশ্বকাপ দেখা যাবে

বিশ্বকাপ সরাসরি দেখাবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। জনপ্রিয় ওটিটি মাধ্যমটি ছাড়াও খেলা দেখা যাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি, সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টসে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবির অ্যাপ ও গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপে বিশ্বকাপ দেখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশি-সাদা জোয়ারে ভাসল চবি, জায়ান্ট স্ক্রিনে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

টিকটকের প্রেম থেকে বিয়ে, স্বর্ণ-নগদ টাকা নিয়ে উধাও স্বামী

নজর কাড়লেন অলংকার, চমক দিলেন সিঁথি

ইতালিতে নিহত একই পরিবারের তিন বাংলাদেশি।

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

মারা গেছেন হলিউড তারকা অ্যান ব্লিথ

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস

হোসেনি দালান এলাকায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে দুদকের আবেদন

১০

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

১২

পবিত্র আশুরা ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

১৩

এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

১৪

ইকরার মৃত্যু: জাহের আলভীর ১০ দিনের রিমান্ড চাইল ডিবি

১৫

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৬

যেভাবে ফাঁদ পেতে বেনজীরকে ধরিয়ে দেন সংসদ সদস্য বন্ধু

১৭

নিখোঁজের ছয় দিন পর শিক্ষার্থীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার, হেফাজতে এক শিক্ষার্থী

১৮

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

২০