ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
২৩ মে ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎নিউইয়র্কে অনুষ্ঠিত তৃতীয় ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো ২০২৬

নিউইয়র্ক প্রতিনিধি :
‎যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য রিয়েল এস্টেট, বিনিয়োগ ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো ২০২৬।

‎গত ১৬ মে নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের বলরুমে দিনব্যাপী এ আয়োজনের উদ্যোগ নেয় ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)।

এতে অংশ নেন রিয়েল এস্টেট পেশাজীবী, বিনিয়োগকারী, ব্যবসায়ী, উদ্যোক্তা, প্রথমবারের বাড়ি ক্রেতা, কমিউনিটি নেতা ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা।

‎আয়োজকরা জানান, এক্সপোটির মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বাড়ি কেনা, রিয়েল এস্টেটে বিনিয়োগ, আর্থিক পরিকল্পনা ও ব্যবসায়িক নেটওয়ার্কিং বিষয়ে সচেতনতা তৈরি করা। বিশেষ করে নতুন বাড়ি ক্রেতাদের জন্য এটি “ওয়ান-স্টপ রিয়েল এস্টেট ও ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম” হিসেবে কাজ করেছে।

‎রিয়েল এস্টেট, মর্টগেজ, ফাইন্যান্স, আইন, ব্যাংকিং, ট্যাক্স, বীমা ও প্রযুক্তি খাতের শতাধিক পেশাজীবী অংশ নিয়ে দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

অংশগ্রহণকারীরা সরাসরি রিয়েল এস্টেট এজেন্ট, মর্টগেজ ব্রোকার, অ্যাটর্নি, সিপিএ, ব্যাংক প্রতিনিধি ও বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
‎ইউএসবিসিসিআই’র প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট ও সিইও লিটন আহমেদ বলেন, “বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি এখন রিয়েল এস্টেট ও বিনিয়োগ খাতে আরও সচেতন ও আগ্রহী হয়ে উঠছে। ইউএসবিসিসিআই কমিউনিটির অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা উন্নয়নে কাজ করে যাচ্ছে।”

‎তিনি আরও বলেন, “এই এক্সপো শুধু ব্যবসায়িক আয়োজন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ গঠন ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুযোগ তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম।”

‎অনুষ্ঠানে গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জ্যাফে, টার্কিশ আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউএসএ’র প্রেসিডেন্ট আলী কোচাক এবং লং আইল্যান্ড বোর্ড অব রিয়েল্টর্স’র প্রেসিডেন্ট শান খানসহ ব্যবসা ও রিয়েল এস্টেট খাতের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

‎এক্সপোতে বর্তমান রিয়েল এস্টেট বাজার, সুদের হার, বিনিয়োগ সম্ভাবনা, এআই প্রযুক্তির ব্যবহার, হালাল হোম লোন, সম্পদ পরিকল্পনা, ট্যাক্স কৌশল ও নতুন বাড়ি ক্রেতাদের করণীয় বিষয়ে একাধিক সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

‎“এআই অ্যাডভান্টেজ: টেক টুলস দ্যাট ক্লোজ ডিলস ফাস্টার” শীর্ষক সেশনে রিয়েল এস্টেট খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা হয়। এছাড়া “মার্কেট পালস ২০২৬” সেশনে ভবিষ্যৎ বাজার পরিস্থিতি ও বিনিয়োগ প্রবণতা তুলে ধরা হয়।
‎দিনব্যাপী আয়োজনে দর্শনার্থীদের জন্য ফ্রি ব্রেকফাস্ট, প্রফেশনাল হেডশট, পার্কিং ও নেটওয়ার্কিং সেশনের ব্যবস্থা ছিল।

‎আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক উন্নয়ন, বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

১

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

২

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৩

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৪

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৫

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৬

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৭

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৮

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৯

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১০

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১১

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১২

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৩

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৪

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৫

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৬

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৭

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৮

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৯

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

২০