ব্রেকিং নিউজ
admin
১৬ জুন ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কামরাঙ্গীরচরে যুবক খুন; ৪ ঘণ্টার মধ্যে দুইজন গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদনঃ

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ হোসেন (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— মো. পরান (২০) ও মো. ইমরান (২০)। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব ইসলাম নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং সন্দেহভাজনদের শনাক্তে অভিযান শুরু করে। সম্ভাব্য পালানোর পথ রোধে বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয় ও তল্লাশি অভিযান চালানো হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচর থানাধীন নূরবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ব শত্রুতার বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান,

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯০৮ মামলা

“আপনিও হতে পারেন News DBN-এর প্রতিনিধি” ‎

আপনি কি গুপ্ত আওয়ামী লীগ, জবাবে যা বললেন রুমিন ফারহানা

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

গণ-অভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

১০

হয় সমঝোতা, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ

১১

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন

১২

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

১৪

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

১৫

রাজশাহীতে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলা, বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

১৬

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

১৭

আগামীকাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১৮

নতুন রাষ্ট্রপতি বাছাইয়ের দায়িত্বে কারা, জানালেন রিজভী

১৯

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

২০