ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

যশোরে অনলাইনভিত্তিক সাইবার প্রতারণা ও ভুয়া নথি তৈরির অভিযোগে ৪ জনকে আটক করেছে র‍্যাব-৬।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শহরের রেলবাজার এলাকার লাল মিয়ার এক ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন- ঝিনাইদহ সদরের বোংকিরা গ্রামের আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছার কলাগাছি গ্রামের রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুরের ফাহিম সাদিক এবং একই এলাকার সিয়াম আলী।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন দেশের নকল ড্রাইভিং লাইসেন্স, ভুয়া এনআইডি কার্ড, অনলাইনে বানানো জাল নথি এবং এগুলো তৈরিতে ব্যবহৃত কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক চক্রটির মূল লক্ষ্য ছিল বিদেশগামী ব্যক্তিরা। তারা বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি সংগ্রহ বা হ্যাক করে তাতে বাংলাদেশি গ্রাহকদের ছবি ও তথ্য বসিয়ে জাল নথি তৈরি করত। পরবর্তী সময়ে এসব ভুয়া কাগজপত্র বিদেশ গমনেচ্ছুদের কাছে চড়া দামে বিক্রি করা হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক আসামিদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও জালিয়াতির ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০