ব্রেকিং নিউজ
Agami IT
১৫ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

”মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস” চাকরির নামে প্রতারণা,

চাকরির নামে প্রতারণা,

নিজস্ব প্রতিবেদক 
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জলপথ রোডের ২৪ নম্বর বাড়িতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ফেসবুকে আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে গ্রামের সহজ-সরল মানুষদের টার্গেট করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, প্রতিষ্ঠানটি ‘সিকিউরিটি গার্ড’, ‘সুপারভাইজার’, ‘কল সেন্টার’, ‘রিসিপশন’ ও বিভিন্ন শপিংমলে চাকরির প্রলোভন দেখিয়ে ৮ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করত। অফিসে একাধিক নারী রিসিপশনিস্ট বসিয়ে আলিশান পরিবেশ তৈরি করে চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জন করা হতো।
অভিযোগ অনুযায়ী, রেজিস্ট্রেশন ফি, ইউনিফর্ম ফি, ট্রেনিং ফি ও চাকরির জামানতের কথা বলে টাকা নেওয়ার পর নিয়োগপত্র দেওয়া হয়নি। পরে অফিসে গিয়ে দেখা যায় তালাবদ্ধ। এরই মধ্যে অফিস অন্যত্র সরিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন,
“আমি বেকার ছিলাম। ১২ হাজার টাকা দিলাম। বলেছিল ৭ দিনের মধ্যে জয়েনিং হবে। এখন ১৫ দিন ঘুরেও চাকরি পাইনি, ফোনও বন্ধ।”
গাজীপুরের আরেক ভুক্তভোগী বলেন,
“জমি বিক্রি করে টাকা এনেছিলাম। এখন বাড়ি ফিরতেও পারছি না। টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও প্রতারণার অভিযোগে একাধিকবার জেল হাজতে যাওয়ার তথ্য রয়েছে। তবে জামিনে বের হয়ে আবারও একই কৌশলে প্রতারণা চালিয়ে যাচ্ছে চক্রটি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( NewsDBN ) কে বলেন,
“এ ধরনের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে।”

  •  চাকরির নামে প্রতারণা
  •  #NewsDBN
  •  মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

২

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৩

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৪

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৫

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৬

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৭

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৮

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৯

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১০

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১১

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১২

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৩

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৪

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৫

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৬

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৭

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৮

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৯

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

২০