ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
৩০ জুন ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এআই ক্যামেরায় ট্রাফিক মামলা ও যানবাহন মনিটরিং কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শেরেবাংলা নগর এলাকার লেক রোডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ট্রাফিক তেজগাঁও বিভাগ কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মোসলেহ্ উদ্দিন আহমদ। উদ্বোধনের পর তিনি এআই ক্যামেরা নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোলরুম) পরিদর্শন করেন।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকার ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুনরুজ্জীবিত করার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার জোরদার করেছে। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রচলিত পদ্ধতির পরিবর্তে তথ্যনির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালনা করছে।

তিনি জানান, মহানগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে কৌশলগত ডাইভারসন ব্যবস্থা চালু এবং অপ্রয়োজনীয় ক্রসিং বন্ধ করায় যানজট কমেছে। পাশাপাশি চালকদের লেন মেনে চলা ও ট্রাফিক সিগন্যাল অনুসরণে উৎসাহিত করতে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ডিএমপি জানায়, নতুন প্রযুক্তির মাধ্যমে কোনো যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে, বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করলে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে বা অবৈধভাবে পার্কিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। পরে কমান্ড সেন্টার থেকে ডিজিটাল পদ্ধতিতে ই-প্রসিকিউশনের মাধ্যমে মামলা দায়ের করা হবে। সংশ্লিষ্ট গাড়ির মালিক বা চালক স্বচ্ছ প্রক্রিয়ায় তা নিষ্পত্তি করতে পারবেন। এতে সড়কে ট্রাফিক পুলিশের ঝুঁকি নিয়ে যানবাহন থামানোর প্রয়োজনও কমে আসবে।

ডিএমপি আরও জানায়, পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকাতেও এআইভিত্তিক স্বয়ংক্রিয় ক্যামেরা নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে। নিরাপদ ও সুশৃঙ্খল স্মার্ট নগর গড়ে তুলতে নগরবাসী, পরিবহন মালিক ও চালকদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) আসফিকুজ্জামান আকতার, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) সুফিয়ান আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০