ব্রেকিং নিউজ
LITON AFROZ
১৫ মে ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাড়ে ৬ লাখ টাকায় বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’

সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ বন্দরের , এসএস ক্যাটেল’ খামারে আলোচনার তুঙ্গে থাকা এলবিনো জাতের মহিষ ‘নেতানিয়াহু’ বিক্রি হয়ে গেছে। হালকা গোলাপি রঙের বিশালাকৃতির এই মহিষটি শুক্রবার (১৫ মে) সাড়ে ৬ লাখ টাকায় কিনে নিয়েছেন ঢাকার এক রাজনৈতিক নেতা। তবে তিনি নাম ও পরিচয় প্রকাশ করতে চাননি।

এসএস ক্যাটেল কর্তৃপক্ষ জানায়, বিরল এলবিনো জাতের এই মহিষটি যখন খামারে আনা হয়েছিল, তখন এর ওজন ছিল মাত্র ৩০০ কেজি। দীর্ঘদিনের সঠিক পরিচর্যা ও প্রাকৃতিক খাবারের মাধ্যমে বড় করার পর বর্তমানে এর ওজন দাঁড়িয়েছে ৭০০ কেজিতে।

খামারজুড়ে অনেক পশু থাকলেও আকর্ষণের কেন্দ্রে রয়েছে এ মহিষটি।

এসএস ক্যাটেলের সহকারী ব্যবস্থাপক মাজহারুল হক জানান, এলাকার মানুষ শখ করে মহিষটির নাম রেখেছে ‘নেতানিয়াহু’। নামটির কারণে মানুষের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। প্রতিদিন শত শত মানুষ একে দেখতে খামারে ভিড় করছেন।

তিনি জানান, গোলাপি রঙের এই দানবীয় মহিষটি কুরবানির জন্য ইতোমধ্যে বিক্রি হয়ে গেলেও খামারে দর্শনার্থীদের আনাগোনা কমেনি। এক শৌখিন ক্রেতা সাড়ে ৬ লাখ টাকা দিয়ে মহিষটি নিজের করে নিয়েছেন।

বন্দর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, সচরাচর এত ওজনের এবং এই রঙের মহিষ এ অঞ্চলে দেখা যায় না। তাই কুরবানির ঈদের আগে ‘নেতানিয়াহু’ এখন পুরো উপজেলার টক অব দ্য টাউন।

কুরবানি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০