ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
১৯ মে ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের তেল নিষেধাজ্ঞায় ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু চুক্তি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারসংক্রান্ত আলোচনা একটি বড় মোড় নিতে যাচ্ছে।

ইরানের পরমাণু চুক্তি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারসংক্রান্ত আলোচনা একটি বড় মোড় নিতে যাচ্ছে। ওয়াশিংটন তাদের নতুন প্রস্তাবিত খসড়া টেক্সটে (পাঠ্য) আলোচনার চলাকালীন সময়ে ইরানের তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিতে বা ছাড় দিতে সম্মত হয়েছে। ইরানি আলোচক দলের ঘনিষ্ঠ একটি নির্ভরযোগ্য সূত্র ইরানি সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ’-কে এই তথ্য নিশ্চিত করেছে।

 

সূত্রটি জানায়, আমেরিকার এবারের প্রস্তাবটি পূর্ববর্তী খসড়াগুলোর চেয়ে ভিন্ন। নতুন প্রস্তাবে আলোচনা চলাকালীন অন্তর্বর্তী সময়ের জন্য ইরানের তেল নিষেধাজ্ঞায় ছাড় (Waiver) দেওয়ার কথা উল্লেখ করেছে মার্কিন প্রশাসন। তবে কূটনৈতিক পরিভাষায় ‘নিষেধাজ্ঞায় ছাড়’ দেওয়ার অর্থ হলো সাময়িকভাবে সেই নিষেধাজ্ঞা স্থগিত বা শিথিল করা।

 

এদিকে তেহরান শুরু থেকেই একটি স্পষ্ট অবস্থান বজায় রেখেছে। ইরানের দাবি, যেকোনো চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে দেশটির ওপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে এবং স্থায়ীভাবে প্রত্যাহার করতে হবে।

 

এর বিপরীতে, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ (OFAC) এর মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞাগুলো একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর পূর্ব পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে।

 

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান সরকারের মাধ্যমে ইরান একটি নতুন ১৪ দফার প্রস্তাব আমেরিকার কাছে পাঠায়। এরপরই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তেল নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার এই ইতিবাচক সংকেত এলো, যা বৈশ্বিক জ্বালানি বাজার এবং ভূ-রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১

শাল্লায় দুই বছর ধরে বেহাল কালভার্ট, দুর্ভোগে ভাটিইয়ারাবাদ গ্রামের হাজারো মানুষ।

২

২১ বছর পর প্রধানমন্ত্রীর সফর, উৎসবের অপেক্ষায় লালমনিরহাট

৩

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

৪

আ.লীগের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

৫

মিরপুরে চেকপোস্ট চলাকালীন বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

৬

কালাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

৭

শাল্লায় একই গোষ্ঠীর দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক আহত অন্তত এগারো

৮

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

৯

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১০

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

১১

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

১২

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

১৩

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

১৪

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৫

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

১৬

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

১৭

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

১৮

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

১৯

মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক

২০