
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম এবং কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার।
অনুষ্ঠানে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও খুলনাসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাঁদের ভর্তির অভিজ্ঞতা ও সাফল্যের পেছনের গল্প তুলে ধরেন। তাঁরা জানান, শিক্ষকদের পরামর্শ, পড়াশোনার উপযুক্ত পরিবেশ ও সঠিক দিকনির্দেশনা উচ্চশিক্ষার লক্ষ্যে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার বলেন, সাবেক শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার আগ্রহ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পড়াশোনা করতে হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী ও অনুপ্রাণিত করবে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ সংবর্ধনা শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার স্বপ্ন জাগিয়ে তুলবে এবং ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করবে।
লি/আ
মন্তব্য করুন