ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২০ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয় দিয়ে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ লাখ ৪১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. এরশাদ আকন্দ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত এরশাদ আকন্দ নিজেকে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে পরিচয় দিয়ে এক চাকরিপ্রত্যাশীকে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এ প্রলোভন দেখিয়ে তিনি
ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে মোট ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন।

তবে নির্ধারিত সময়ে চাকরি দিতে ব্যর্থ হলে ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলার তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত এরশাদ আকন্দকে গ্রেফতার করে।
শাহবাগ থানা সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জনগণকে চাকরি দেওয়ার নামে কোনো ব্যক্তি বা দালালের প্রলোভনে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০