ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আসছে টানা চার দিনের ছুটির সুযোগ!

আগামী আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হচ্ছে। তবে এই সুবিধা পেতে হলে সরকারি সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত একদিনের ঐচ্ছিক ছুটি নিতে হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে একদিনের ছুটির বিনিময়ে টানা চার দিনের অবকাশ কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সরকার ঘোষিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে ইসলামি চান্দ্র মাসের ওপর নির্ভরশীল হওয়ায় চাঁদ দেখার ভিত্তিতে এ তারিখে পরিবর্তন আসতে পারে।

ছুটির হিসাব অনুযায়ী, ২৬ আগস্ট সরকারি ছুটির পরের দিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) কর্মদিবস। এরপর ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে ২৭ আগস্ট একদিনের ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ উপভোগ করার সুযোগ পাবেন।

এই ছুটির সুবিধা মূলত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য। এছাড়া দেশের অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানেও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হয়ে থাকে। তবে সব প্রতিষ্ঠানে একইভাবে এই সুবিধা কার্যকর হবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

অবশ্য জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরা এ সুযোগের আওতায় থাকবেন না। বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ ব্যবস্থা, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও চিকিৎসাসেবা, ডাক বিভাগ, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত কর্মীদের স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করতে হবে।

এদিকে ওই সময় ব্যাংক খোলা বা বন্ধ থাকবে কি না, সে বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। একইভাবে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে পৃথক সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

১

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

২

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৩

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৪

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৫

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৬

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৭

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৮

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

৯

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১০

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১১

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১২

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৩

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৪

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৫

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৬

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৭

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৮

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

১৯

ক্ষমতা ছাড়ার পথ বেছে নিতে হবে:তারেক রহমানকে

২০