ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হিল্লা বিয়ে শরিয়তে নিষিদ্ধ ও অভিশপ্ত প্রথা

ইসলামে নারী-পুরুষের চরিত্র পবিত্র ও নিষ্কলুষ রাখতে বিয়েকে একমাত্র বৈধ ও হালাল সম্পর্কের মাধ্যম হিসেবে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সমাজে প্রচলিত ‘হিল্লা বিয়ে’ নামে পরিচিত একটি প্রথাকে ইসলামী শরিয়তে নিষিদ্ধ ও অভিশপ্ত হিসেবে বর্ণনা করা হয়েছে।বিবাহ পরিষেবা

‘হিল্লা’ শব্দটি মূলত তাহলিল থেকে এসেছে, যা সমাজে এমন এক ধরনের বিয়েকে বোঝাতে ব্যবহৃত হয়-যেখানে তিন তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় আগের স্বামীর জন্য হালাল করার উদ্দেশ্যে অন্যের সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ে দেওয়া হয়। ইসলামী বর্ণনায় এ ধরনের উদ্দেশ্যভিত্তিক বিয়েকে নিষিদ্ধ করা হয়েছে।

কোনো স্বামী স্ত্রীকে এক বা দুই তালাক দিলে পুনরায় বৈধভাবে সংসার করার সুযোগ থাকে। তবে তিন তালাকের পর নির্দিষ্ট শর্ত ছাড়া পুনরায় একসঙ্গে ফেরা যায় না। এ বিষয়ে কোরআনের সুরা বাকারা (আয়াত ২৩০) এ সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।ইসলামিক বিধি

আয়াতে বলা হয়েছে, তিন তালাকের পর স্ত্রী অন্য স্বামীর সঙ্গে বৈধভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যদি সেই সম্পর্ক স্বাভাবিকভাবে শেষ হয়, তবেই প্রথম স্বামীর সঙ্গে পুনরায় সংসার করা বৈধ হতে পারে।

ইসলামি ব্যাখ্যায় বলা হয়, তালাক একটি ধাপে ধাপে সম্পন্ন হওয়া প্রক্রিয়া, যা সম্পর্ক রক্ষার সুযোগ রেখে নির্ধারিত সীমার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সমাজে অনেক সময় এই বিধানকে ভুলভাবে ব্যবহার করে আগে থেকেই তিন তালাক দিয়ে পরে হিল্লা বিয়ের মাধ্যমে পুনরায় সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়, যা শরিয়তে কঠোরভাবে নিষিদ্ধ।

হাদিসে এসেছে, হিল্লা উদ্দেশ্যে বিয়ে করা ব্যক্তি ও যার জন্য এই ব্যবস্থা করা হয়-উভয়কেই অভিশপ্ত বলা হয়েছে (ইবনে মাজাহ ৩/১৯৩৬)।

ইসলামি আলেমদের মতে, আল্লাহর নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করে কোনো কৌশল অবলম্বন করা যাবে না। দাম্পত্য জীবনে সততা ও দায়িত্বশীলতা বজায় রাখাই প্রকৃত ঈমানের শিক্ষা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান,

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯০৮ মামলা

“আপনিও হতে পারেন News DBN-এর প্রতিনিধি” ‎

আপনি কি গুপ্ত আওয়ামী লীগ, জবাবে যা বললেন রুমিন ফারহানা

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

গণ-অভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

১০

হয় সমঝোতা, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ

১১

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন

১২

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

১৪

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

১৫

রাজশাহীতে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলা, বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

১৬

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

১৭

আগামীকাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১৮

নতুন রাষ্ট্রপতি বাছাইয়ের দায়িত্বে কারা, জানালেন রিজভী

১৯

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

২০