ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাল্লায় একই গোষ্ঠীর দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক আহত অন্তত এগারো

(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নিজগাঁও গ্রামে একই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে একজন নিহত এবং অন্তত এগারো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের আজব আলী ও রূপ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় কয়েকজন ব্যক্তি মধ্যস্থতার উদ্যোগ নেন।

মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় আজব আলী আগামী মঙ্গলবার বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কথা জানান। তাঁর ছেলে ও ভাতিজারা ঢাকায় অবস্থান করায় তাঁরা এলাকায় ফেরার পর বৈঠক হবে বলে জানান। অন্যদিকে, রূপ মিয়ার পক্ষও বিরোধ নিষ্পত্তির জন্য মধ্যস্থতাকারীদের কাছে বিষয়টি সমাধানের দায়িত্ব দেয় বলে জানা গেছে।

তবে পরবর্তী সময়ে বিরোধ নিষ্পত্তির উদ্যোগের মধ্যেই পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রের দাবি, একপর্যায়ে আজব আলীর পক্ষের কয়েকজন মাঠে যাওয়ার চেষ্টা করলে অপর পক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে রূপ মিয়াকে ৮ থেকে দশ জন মিলে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে মধ্যস্থতাকারীরা ঘটনাস্থলে পৌঁছালে কিছু সময়ের জন্য পরিস্থিতি শান্ত হয়। কিন্তু কিছুক্ষণ পর আবারও সংঘর্ষ শুরু হয়।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, সংঘর্ষে রূপ মিয়ার পক্ষের একজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রূপ মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদিকে আজব আলীর পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের সিলেটের হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে, একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আজব আলীর পক্ষের লোকজন বাড়িঘর থেকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলেও স্থানীয়ভাবে জানা গেছে।

লি/আ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১

শাল্লায় দুই বছর ধরে বেহাল কালভার্ট, দুর্ভোগে ভাটিইয়ারাবাদ গ্রামের হাজারো মানুষ।

২

২১ বছর পর প্রধানমন্ত্রীর সফর, উৎসবের অপেক্ষায় লালমনিরহাট

৩

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

৪

আ.লীগের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

৫

মিরপুরে চেকপোস্ট চলাকালীন বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

৬

কালাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

৭

শাল্লায় একই গোষ্ঠীর দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক আহত অন্তত এগারো

৮

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

৯

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১০

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

১১

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

১২

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

১৩

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

১৪

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৫

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

১৬

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

১৭

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

১৮

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

১৯

মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক

২০