ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
৭ জুন ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

যৌতুকের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় যৌতুকের কারণে শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন জেসমিন আক্তার বিথী (২৯) নামে এক গৃহবধূ। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী মো. আল-আমিন, মো. হাসান ব্যাপারী ও হালিমা আক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিহতের বাবা মো. ইলিয়াস ব্যাপারী বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অভিযোগ করেন। বিথীর বাবা ইলিয়াস ব্যাপারী এজাহারে বলেন, তেজগাঁও শিল্পাঞ্চলের বন্ধু বেকারির গলির আব্দুস সাত্তার মিয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

যৌতুকের ৫ লাখ টাকা দিতে না পারায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে প্রায়ই অত্যাচার করত। ৭ বছর আগে আল-আমিনের সঙ্গে জেসমিনের বিয়ে হয়।

বিয়ের পর থেকে যৌতুকের জন্য আল-আমিন জেসমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। গত ৫ জুন রাত ৯টা ৭ মিনিটের দিকে জেসমিন ফোন করে তার বাবাকে যৌতুকের টাকার জন্য তার ওপর নির্যাতনের কথা জানান। কিছুক্ষণ পর, রাত সাড়ে ৯টার দিকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় জেসমিনের।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মুহাম্মদ মাহবুবুর রহমান জানান, গত শুক্রবার রাত ১টার দিকে কল পেয়ে পুলিশ ওই ফ্ল্যাটে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জেসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী মো. আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশি-সাদা জোয়ারে ভাসল চবি, জায়ান্ট স্ক্রিনে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

টিকটকের প্রেম থেকে বিয়ে, স্বর্ণ-নগদ টাকা নিয়ে উধাও স্বামী

নজর কাড়লেন অলংকার, চমক দিলেন সিঁথি

ইতালিতে নিহত একই পরিবারের তিন বাংলাদেশি।

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

মারা গেছেন হলিউড তারকা অ্যান ব্লিথ

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস

হোসেনি দালান এলাকায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে দুদকের আবেদন

১০

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

১২

পবিত্র আশুরা ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

১৩

এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

১৪

ইকরার মৃত্যু: জাহের আলভীর ১০ দিনের রিমান্ড চাইল ডিবি

১৫

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৬

যেভাবে ফাঁদ পেতে বেনজীরকে ধরিয়ে দেন সংসদ সদস্য বন্ধু

১৭

নিখোঁজের ছয় দিন পর শিক্ষার্থীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার, হেফাজতে এক শিক্ষার্থী

১৮

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

২০