ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
২০ মে ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চার পশুর হাট নিয়ে সিন্ডিকেটের দৌরাত্মের অভিযোগ

চার পশুর হাট নিয়ে সিন্ডিকেটের দৌরাত্মের অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আসন্ন কোরবানির পশুর হাট ইজারা প্রক্রিয়া নিয়ে অনিয়ম এবং যোগসাজশের অভিযোগ উঠেছে।কোনো ধরনের অফিসিয়াল গেজেট ঘোষণা ছাড়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পছন্দের বিশেষ মহলকে হাট পাইয়ে দেওয়া হয়েছে।

চারটি প্রধান হাটের দরপত্র প্রক্রিয়ায় এই অভিযোগ সবচেয়ে বেশি। এ কারণে বড় অঙ্কের রাজস্ব ক্ষতির মুখে পড়ছে সরকার। সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা এর নেপথ্যে আছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাড্ডা থানার আওতাধীন স্বদেশ প্রপার্টির খালি জায়গায় হাটের সরকারি ভিত্তি মূল্য ছিল ৫০ লক্ষ টাকা। এখানে মোট চারটি টেন্ডার জমা পড়ে। যার মধ্যে এ্যামাবা ট্রেড অ্যাসোসিয়েট এর পক্ষ থেকে ফাহিম মোহাম্মদ আকিল মাহমুদ সর্বোচ্চ ৭ কোটি ৭৫ লক্ষ টাকা বিড করেন।

এই হাটের জন্য তুহিনুল ইসলাম ২ কোটি ৩৩ লক্ষ টাকা বিড করে ৭০ লক্ষ টাকার পে-অর্ডার জমা দেন। এছাড়া মোহাম্মদ মেহেদী মাসুদ রানা ৯১ লক্ষ ৫০ হাজার টাকা বিড করে ২৯ লক্ষ ৪৫ হাজার টাকার পে-অর্ডার এবং মোঃ ওমর ফারুক ৭১ লক্ষ টাকা বিড করে ২১ লক্ষ ৩০ হাজার টাকার পে-অর্ডার জমা দেন। মেহেদী মাসুদ বলেন, ভুয়া পে-অর্ডার দিয়ে এই হাটটি নেওয়া হয়েছে।

বড় বেড়াইদ বা বসুন্ধরার ভেতরের খালি জায়গায় হাটের জন্য সরকারি ভিত্তি মূল্য ছিল ১ কোটি টাকা। এখানে তিনটি টেন্ডার জমা পড়ে। এএম এন্টারপ্রাইজ নামে আতাউর রহমান ৫ কোটি ৭ লক্ষ টাকা বিড করেন এবং ১ কোটি ৫২ লক্ষ ১০ হাজার টাকার পে-অর্ডার জমা দেন। মাহমুদ হাসান মুনির নামের আরেকটি টেন্ডার জমা পড়ে ১ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকার এবং পে-অর্ডার হয় ৫৪ লক্ষ ৭৫ হাজার টাকার। একই হাটের জন্য মোহাম্মদ রকিবুল ইসলাম নামে আরেকটি টেন্ডার জমা পড়ে ১ কোটি ২১ লক্ষ ৫০ হাজার টাকার, যার পে-অর্ডার ছিল ৩৬ লক্ষ ৪৫ হাজার টাকা। মাহমুদ হাসান মুনির অভিযোগ করেন ভুয়া পে-অর্ডারের মাধ্যমে হাটটি নেওয়া হয়েছে এবং সরকারের কোষাগারে আজকে পর্যন্ত তাদের টাকা জমা হয়নি। আমরা প্রকৃত টাকা জমা দিয়েও কারসাজিতে পরে গিয়েছি।

বনরুপা আবাসিক প্রকল্পের খালি জায়গায় পশুর হাটের জন্য সরকারি ভিত্তি মূল্য ধরা হয়েছিল ১ কোটি ৮০ লক্ষ টাকা। অত্যন্ত রহস্যজনকভাবে এই হাটের জন্য মাত্র একটি টেন্ডার জমা পড়ে। আরিফিন এন আরাফ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ভিত্তি মূল্যের চেয়ে মাত্র ১০ হাজার টাকা বাড়িয়ে ১ কোটি ৮০ লক্ষ ১০ হাজার টাকা বিড করে। নিয়ম অনুযায়ী, মাত্র একটি দরপত্র জমা পড়লে পুনরায় টেন্ডার ডাকার বিধান থাকলেও, এক্ষেত্রে তা করা হয়নি। প্রতিষ্ঠানটি তাদের বিডের বিপরীতে ৫৪ লক্ষ ৩ হাজার টাকার পে-অর্ডার জমা দেয়। একক দরদাতার মাধ্যমে হাটটি চূড়ান্ত করার এই প্রক্রিয়াকে সাজানো নাটক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মহাখালী টিএনটি মাঠের হাটের সরকারি ভিত্তি মূল্য ছিল ৫০ লক্ষ টাকা। অথচ এখানে যে তিনটি টেন্ডার জমা পড়েছে, তার প্রতিটিই সরকারি মূল্যের অর্ধেকেরও কম। এশিয়া প্যাসিফিক ট্রেডিং ১৭ লক্ষ ৫০ হাজার টাকা বিড করে ৫ লক্ষ ২৫ হাজার টাকার পে-অর্ডার জমা দেয়। মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ নামের আরেকজন ১৭ লক্ষ টাকা বিড করে ৫ লক্ষ ১০ হাজার টাকার পে-অর্ডার করেন। একই হাটের জন্য আরেকটি কোম্পানি ১৬ লক্ষ ৯০ হাজার টাকা বিড করে ৫ লক্ষ ১০ হাজার টাকার পে-অর্ডার জমা দেয়। এই তিনটি আবেদনকারী প্রতিষ্ঠানই মূলত একই সিন্ডিকেটের সদস্য অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীরা বলেন, সরকারি ভিত্তি মূল্য ৫০ লক্ষ টাকা হওয়া সত্ত্বেও কেন ১৭ লক্ষ টাকার ঘরে বিড গ্রহণ করা হলো, তা নিয়ে কোনো সদুত্তর নেই ডিএনসিসি কর্তৃপক্ষের। এটি স্পষ্টত একটি যোগসাজশের বিডিং, যেখানে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

নিয়ম অনুযায়ী, টেন্ডার খোলার পর সর্বোচ্চ দরদাতাকে সাময়িকভাবে নির্বাচিত করে সাথে সাথে অফিসিয়াল গেজেট প্রকাশ করার কথা। কিন্তু এই চারটি হাটের ইজারার জন্য ডিএনসিসি তাৎক্ষণিক কোনো গেজেট ইস্যু করে নাই।

কে বা কারা সর্বোচ্চ বিড করে টেন্ডার পেয়েছে, তারও কোন অফিসিয়াল ডিক্লারেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে না দিয়ে এর পাঁচ দিন পরে গেজেট প্রকাশ করে। এদিকে নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর নির্ধারিত দিন থেকে হাট পরিচালনার কথা। অথচ ডিএসিসি কর্তৃপক্ষের সাথে যোগসাজসে নির্ধারিত দিনের তিন দিন আগে থেকেই হাট পরিচালনা করা হচ্ছে। যা রাষ্ট্রিয় আইন অনুযায়ী স্পষ্ট ভাবে অনিয়ম বা দুর্নীতি।

ডিএনসিসির গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা জানান, ‘এসব বিষয় রিভিউ কমিটি সিদ্ধান্ত নিবে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসিসির এক কর্মকর্তা জানান, ওপর মহল থেকে চাপ থাকায় অনেক সময় নিয়ম ভেঙে কম মূল্যের টেন্ডার গ্রহণ করতে হয়। আমরা এবার এমনো পে অর্ডার গ্রহণ করেছি যা সম্পূর্ণ ভূয়া এবং লোক দেখানো। উপরের মহলের নির্দেশে আমরা গ্রহণ করতে বাধ্য হয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

২

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৩

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৪

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৫

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৬

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৭

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৮

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৯

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১০

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১১

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১২

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৩

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৪

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৫

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৬

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৭

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৮

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৯

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

২০