ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১১ জুন ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুরাগে ছিনতাই মামলায় দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও চাপাতি

নিজেস্ব প্রতিবেদনঃ

তুরাগে ছিনতাই মামলায় দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও চাপাত

রাজধানীর তুরাগ এলাকায় ছিনতাই মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, গত ১১ জুন তুরাগ থানায় দায়ের হওয়া এক মামলায় অভিযোগ করা হয়, গ্যারেজের এক ড্রাইভারকে ধারালো চাপাতি দিয়ে জখম করে তার তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার সময় স্থানীয় জনতার সহায়তায় মাহাবুর আলম (৩১) নামে এক আসামিকে আটক করা হলেও অন্যরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, মামলার তদন্তের ধারাবাহিকতায় এসআই সাদিকুর রহমান, এসআই উজ্জ্বল মিয়া ও সঙ্গীয় ফোর্স তুরাগ থানাধীন নয়ামাটোলা প্রত্যাশা ব্রিজের পূর্বপাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনায় জড়িত আরও দুই আসামি—মো. আরিফ সরকার (২৫) ও মো. আলমগীর হোসেন (৩৪)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। একই সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতিও জব্দ করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০