ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
২০ মে ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোর/বানি সহিহ হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।

পবিত্র ঈদুল আজহা সামনে এলেই কোরবানির পশু কেনা নিয়ে শুরু হয় ব্যাপক প্রস্তুতি। গরু, ছাগল, ভেড়া কিংবা উট কোন পশু কোরবানির জন্য উপযুক্ত, তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে। বিশেষ করে পশুর বয়স ঠিক আছে কি না, সেটি কোরবানি সহিহ হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।

ইসলামী শরিয়তে প্রতিটি পশুর জন্য নির্দিষ্ট বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই বয়স পূর্ণ না হলে কোরবানি আদায় হবে না।

ইসলামী বিধান অনুযায়ী, কোরবানির পশু অবশ্যই সুস্থ, ত্রুটিমুক্ত এবং নির্ধারিত বয়সের হতে হবে। পশুর বয়স নির্ধারণে সাধারণত দাঁত দেখে ধারণা নেওয়া হয়। তবে অনেক সময় ক্রেতারা না বুঝে কম বয়সী পশু কিনে ফেলেন। তাই কোরবানির আগে বয়স সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।

ওলামায় কিরামের মতে, উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া। এই ছয়টি প্রাণী দিয়ে কোরবানি করা বৈধ।

কোন পশুর বয়স কত হতে হবে?

গরু ও মহিষ

গরু কিংবা মহিষের বয়স কমপক্ষে ২ বছর পূর্ণ হতে হবে এবং তৃতীয় বছরে পদার্পণ করতে হবে। দুই বছর পূর্ণ হওয়ার আগে এসব পশু কোরবানির উপযুক্ত নয়।

ছাগল ও ভেড়া

ছাগলের বয়স কমপক্ষে ১ বছর পূর্ণ হতে হবে। তবে ভেড়ার ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। যদি ৬ মাস বয়সী ভেড়া দেখতে এক বছরের মতো বড় ও মোটাতাজা হয়, তাহলে তা কোরবানি করা জায়েজ।

উট

উটের বয়স কমপক্ষে ৫ বছর পূর্ণ হতে হবে এবং ষষ্ঠ বছরে পড়তে হবে।

যেসব পশু কোরবানির জন্য অনুপযুক্ত

শুধু বয়স হলেই হবে না, পশু সুস্থ ও ত্রুটিমুক্ত হওয়াও জরুরি। ইসলামী শরিয়ত অনুযায়ী, এক চোখ অন্ধ পশু, অত্যন্ত দুর্বল বা রোগাক্রান্ত পশু, খোঁড়া পশু, কান বা লেজের বড় অংশ কাটা পশু, এত বেশি অসুস্থ পশু, যা স্বাভাবিকভাবে চলতে পারে না এসব পশু কোরবানির জন্য উপযুক্ত নয়।

দাঁত দেখে বয়স চেনার উপায়

অনেক ক্রেতা পশুর প্রকৃত বয়স বুঝতে না পারায় প্রতারণার শিকার হন। বিশেষজ্ঞদের মতে, গরুর সামনের নিচের দুটি স্থায়ী দাঁত উঠলে সাধারণত তার বয়স দুই বছর পূর্ণ হয়েছে বলে ধরা হয়। ছাগলের ক্ষেত্রেও স্থায়ী দাঁত দেখে বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায়।

কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়; এটি ত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই শরিয়তের বিধান মেনে সঠিক বয়সের ও সুস্থ পশু নির্বাচন করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০