ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

প্রতীকি ছবি

মোঃ রেজুওয়ান আহমেদ
জয়পুরহাট জেলা প্রতিনিধি:

ফসলের উৎপাদন খরচ কমাতে এবং ক্ষতিকর পোকা দমনে জয়পুরহাটের কালাই উপজেলায় কৃষকদের নিয়ে বিশেষ মাঠ সভা অনুষ্ঠিত হয়েছে । কালাই উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ সভায় কৃষকদের সহজ ও কার্যকর পদ্ধতিতে পোকা দমনের বিভিন্ন কৌশল শেখানো হয় ।

সভায় জানানো হয়, জমিতে আলোক ফাঁদ পেতে কিংবা গাছের নিচে গামলা রেখে ঝাঁকি দিয়ে সহজেই ক্ষতিকর পোকা চেনা যায় এবং ইন্টারনেটে ছবি মিলিয়ে সঠিক সমাধান নেওয়া সম্ভব । দোকানদারের কথায় অপ্রয়োজনীয় কীটনাশক না দিয়ে পোকা অনুযায়ী সঠিক ওষুধ ব্যবহার করলে চাষিদের বাড়তি খরচ অনেকটাই সাশ্রয় হয় ।

এছাড়া কড়া রোদে স্প্রে না করে সকাল ৮টার আগে বা বিকেলে ঠান্ডা আবহাওয়ায় ওষুধ প্রয়োগ করলে তা গাছে পুরোপুরি কাজ করে । ওষুধের সাথে সামান্য শ্যাম্পু বা আঠা মিশিয়ে নিলে বৃষ্টিতেও তা ধুয়ে যায় না এবং প্রতি বিঘায় কমপক্ষে ৩ থেকে ৪ ঢোল স্প্রে করলে পোকা পুরোপুরি দূর হয় ।

মাঠ সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিমুল কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন । যেকোনো কৃষি সমস্যায় কৃষকদের ইউনিয়ন পরিষদ বা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে বিনামূল্যে পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০