ব্রেকিং নিউজ
অনলাইন নিউজডেস্ক
২ জুন ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাটারিচালিত রিকশা মহানগরের বাইরে নেওয়ার চিন্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | নিউজডিবিএন ঢাকা:

রাজধানীর যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশা মহানগর (মেট্রো) এলাকার বাইরে স্থানান্তরের বিষয়ে চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, এতে চালকদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে, যাতে নতুন করে বেকারত্ব তৈরি না হয়।

মঙ্গলবার (০২ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে রাতারাতি বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল শুরু করায় ট্রাফিক ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে। তবে মানবিক ও কর্মসংস্থানের বিষয় বিবেচনায় এনে তাৎক্ষণিকভাবে এসব যানবাহন উচ্ছেদ করা সম্ভব নয়।

তিনি বলেন, “হাজার হাজার মানুষ এ খাতের সঙ্গে জড়িত। পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া রাতারাতি তাদের কর্মহীন করে দিলে সামাজিক ও অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে।”

সালাহউদ্দিন আহমদ আরও জানান, সরকার এমন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যাতে ব্যাটারিচালিত রিকশাগুলো মহানগর এলাকার বাইরে বিকল্পভাবে পরিচালনার সুযোগ পায় এবং চালকদের জীবিকাও বজায় থাকে।

ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার যানজট নিরসনে ইতোমধ্যে প্রযুক্তিনির্ভর উদ্যোগ শুরু হয়েছে এবং এর সুফল মানুষ পেতে শুরু করেছে। ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয় মামলা ও ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা চালু হওয়ায় চালকদের মধ্যে সচেতনতা বেড়েছে।

তিনি আরও জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর বিশেষজ্ঞদের সমন্বয়ে এআইভিত্তিক ট্রাফিক প্রযুক্তি উন্নয়নের কাজ চলছে। আগামী কয়েক মাসের মধ্যে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাতের বেলাতেও এখন অনেক চালক ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন। ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয় মামলা হওয়ায় জনসচেতনতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।”

লি/আ/নিউজ 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশি-সাদা জোয়ারে ভাসল চবি, জায়ান্ট স্ক্রিনে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

টিকটকের প্রেম থেকে বিয়ে, স্বর্ণ-নগদ টাকা নিয়ে উধাও স্বামী

নজর কাড়লেন অলংকার, চমক দিলেন সিঁথি

ইতালিতে নিহত একই পরিবারের তিন বাংলাদেশি।

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

মারা গেছেন হলিউড তারকা অ্যান ব্লিথ

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস

হোসেনি দালান এলাকায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে দুদকের আবেদন

১০

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

১২

পবিত্র আশুরা ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

১৩

এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

১৪

ইকরার মৃত্যু: জাহের আলভীর ১০ দিনের রিমান্ড চাইল ডিবি

১৫

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৬

যেভাবে ফাঁদ পেতে বেনজীরকে ধরিয়ে দেন সংসদ সদস্য বন্ধু

১৭

নিখোঁজের ছয় দিন পর শিক্ষার্থীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার, হেফাজতে এক শিক্ষার্থী

১৮

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

২০