ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মোঃ রেজুওয়ান আহমেদ
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার-এর উপজেলা প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন বক্তারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা ভূমি অফিসের সামনে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হামলায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, “প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হলো। এই সময়ের মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে।” পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক ইনকিলাবের কালাই উপজেলা প্রতিনিধি আব্দুল বাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কালাই উপজেলা ভূমি অফিস-সংলগ্ন এলাকায় সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হলে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কালাই উপজেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শাহারুল ইসলাম, দৈনিক দিনকালের প্রতিনিধি আব্দুল করিম, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সেলিম সরোয়ার শিপন, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সউদ আব্দুল্লাহ, ভোরের দর্পণের জেলা প্রতিনিধি তানভীরুল ইসলাম রিগ্যান, দৈনিক জনকণ্ঠের উপজেলা প্রতিনিধি মোকাররম হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি তাইফুল ইসলাম বাবু জয় সাগর প্রতিনিধি সামসুল ইসলাম জয়পুর বার্তা প্রতিনিধি মোঃ সোহেল এবং দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি মোঃ রেজুওয়ান আহমেদ সন্চালনায় ছিলেন দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি আব্দুল বাতেন সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০