ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
৩০ অগাস্ট ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ শ্রেণির মানুষ পাবে না ফ্যামিলি কার্ড

দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বলয়ে আনতে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। নীতিমালার মাধ্যমে সারা দেশে প্রায় ২ কোটি নারী প্রধানকে জিটুপি পদ্ধতিতে সরাসরি অর্থ সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর মধ্যে ৮ ধরনের ব্যক্তি বা পরিবারকে নীতিমালার বাইরে রাখা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, দেশের প্রতিটি পরিবারকে একক ডিজিটাল কাঠামোর আওতায় আনতে ‘ওয়ান-আইডি’ হবে এই কর্মসূচির প্রধান ভিত্তি। পরিবারের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

যে ৮ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন না:

নির্ধারিত পিএমটি স্কোর: সরকার নির্ধারিত পিএমটি স্কোরের ঊর্ধ্বসীমার বেশি স্কোরধারী পরিবার।
সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষক: পরিবারপ্রধান সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানে কর্মরত হলে অথবা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী হলে।
পেনশনভোগী: সরকারি পেনশন বা অবসর সুবিধা গ্রহণকারী ব্যক্তি (প্রতিবন্ধী সন্তান হিসেবে বিশেষ পেনশন সুবিধাভোগী ছাড়া)।

সঞ্চয় ও বিনিয়োগ: সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ কিংবা ব্যাংকে ৫ লাখ টাকার বেশি ফিক্সড ডিপোজিট থাকলে।
যানবাহনের মালিকানা: বিআরটিএ নিবন্ধিত সিএনজি, কার, জিপ, পিকআপ বা অন্য কোনো চার চাকার যানবাহনের মালিক হলে।
ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান: হালনাগাদ লাইসেন্সপ্রাপ্ত বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক হলে।
করদাতা: পরিবারের যেকোনো সদস্যের করযোগ্য আয় থাকলে বা নিয়মিত আয়কর প্রদান করলে।
জমির পরিমাণ: বসতভিটাসহ আবাদি জমির পরিমাণ ০.৫০ একর বা তার বেশি হলে অথবা অকৃষি জমির মূল্যায়িত বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি হলে।
আদেশে আরও স্পষ্ট করা হয়, ফ্যামিলি কার্ড পাওয়া নারী প্রধান অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির (যেমন: টিসিবি স্মার্ট কার্ড, ভিডব্লিউবি বা বয়স্ক ভাতা) আর্থিক সুবিধা একসাথে ভোগ করতে পারবেন না। তবে পরিবারের অন্য সদস্যরা নিয়মানুযায়ী সুবিধা পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০