ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৬, ১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীর শাহবাগে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ফারাহ ফোরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে আজিজ সুপার মার্কেট সংলগ্ন ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. ফারাহ ফোরদৌস দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একা বসবাস করছিলেন। গত কয়েক দিন ধরে তাঁর সাথে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। স্বজনরা একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আজ বিকেলে স্বজনরা ঢাকায় এসে ফ্ল্যাটে প্রবেশ করলে ঘরের ভেতরে তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহত ফারাহ ফোরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে। তিনি ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। পরবর্তীতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে রেসিডেন্ট হিসেবে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছিলেন। এর আগে ২০১৭ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশের মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশনা

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

এআই ক্যামেরায় ট্রাফিক মামলা ও যানবাহন মনিটরিং কার্যক্রম শুরু

ব্রাজিলের প্রত্যাবর্তনের সাক্ষী হাজারো ৩ক্যাম্পাস)

আকাশি-সাদা জোয়ারে ভাসল চবি, জায়ান্ট স্ক্রিনে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

টিকটকের প্রেম থেকে বিয়ে, স্বর্ণ-নগদ টাকা নিয়ে উধাও স্বামী

নজর কাড়লেন অলংকার, চমক দিলেন সিঁথি

ইতালিতে নিহত একই পরিবারের তিন বাংলাদেশি।

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

১০

মারা গেছেন হলিউড তারকা অ্যান ব্লিথ

১১

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস

১২

হোসেনি দালান এলাকায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

১৩

হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে দুদকের আবেদন

১৪

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

১৬

পবিত্র আশুরা ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

১৭

এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

১৮

ইকরার মৃত্যু: জাহের আলভীর ১০ দিনের রিমান্ড চাইল ডিবি

১৯

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

২০