ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১৪ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের মরদেহ আটকে ছেলেকে ‘কান ধরে উঠবস’

রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে বিনা চিকিৎসায় মায়ের মৃত্যুর অভিযোগে কর্তব্যরত ৩ চিকিৎসকের ওপর হামলা করে আহত করার ঘটনায় লাশ দীর্ঘ ১১ ঘণ্টা ডেড হাউজে আটকে রেখে বিক্ষোভ করেন চিকিৎসকরা।

পরে অভিযুক্ত ছেলে রিফাতকে বাসা থেকে ডেকে এনে মায়ের মরদেহ ফেরত দেবার আগে শর্ত অনুযায়ী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের একটি কক্ষে কান ধরে প্রকাশ্য উঠবস করানো হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় পুরো রংপুর জুড়ে তোলপাড় চলছে। এ ঘটনায় মরদেহ জিম্মি করে কান ধরে উঠবস করার তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

শনিবার (১৩ জুন) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধিন রংপুর নগরীর নিউ জুম্মাপাড়া মহল্লার নুরজাহান বেগম চিকিৎসকদের অবহেলায় মৃত্যুবরণ করেন বলে অভিযোগ স্বজনদের।

এ ঘটনায় মৃত নুরজাহান বেগমের ছেলে রিফাত ক্ষুব্ধ হয়ে কর্তব্যরত ২ চিকিৎসকের ওপর চড়াও হন। তাদের মারধর করেন বলে অভিযোগ চিকিৎসকদের।

এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্ত জরুরি বিভাগ বন্ধ করে দিয়ে পুরো হাসপাতালে ধর্মঘট পালন করেন চিকিৎসকরা। তারা ডেড হাউজের সামনে অবস্থান নিয়ে নুরজাহান বেগমের মরদেহ আটকে রাখেন।

চিকিৎসকদের দাবি অভিযুক্ত রিফাতকে হাসপাতালে এসে ক্ষমা চাইতে হবে তাহলেই মরদেহ মিলবে। পরে ১১ ঘণ্টা পর বিকেল ৪ টার দিকে রিফাত হাসপাতালে এলে তাকে একটি কক্ষে নিয়ে কান ধরে ১০ বার উঠবস করানো হয়।

তবে এ ব্যাপারে কোনো চিকিৎসক কিংবা হাসপাতালের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশি-সাদা জোয়ারে ভাসল চবি, জায়ান্ট স্ক্রিনে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

টিকটকের প্রেম থেকে বিয়ে, স্বর্ণ-নগদ টাকা নিয়ে উধাও স্বামী

নজর কাড়লেন অলংকার, চমক দিলেন সিঁথি

ইতালিতে নিহত একই পরিবারের তিন বাংলাদেশি।

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

মারা গেছেন হলিউড তারকা অ্যান ব্লিথ

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস

হোসেনি দালান এলাকায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে দুদকের আবেদন

১০

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

১২

পবিত্র আশুরা ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

১৩

এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

১৪

ইকরার মৃত্যু: জাহের আলভীর ১০ দিনের রিমান্ড চাইল ডিবি

১৫

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৬

যেভাবে ফাঁদ পেতে বেনজীরকে ধরিয়ে দেন সংসদ সদস্য বন্ধু

১৭

নিখোঁজের ছয় দিন পর শিক্ষার্থীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার, হেফাজতে এক শিক্ষার্থী

১৮

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

২০