ব্রেকিং নিউজ
অশ্রু কুমার: ডুয়েট প্রতিনিধি
২৯ অগাস্ট ২০২৬, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুয়েটের ২৩তম বর্ষপূর্তি আসছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব।

আসছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব।

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উদযাপিত হবে ডুয়েট ডে ২০২৬। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব।

সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে ডুয়েট ডে’র আনুষ্ঠানিকতা। একই সময়ে বেলুন উড্ডয়ন, পায়রা অবমুক্তকরণ ও কেক কাটার আয়োজন থাকবে। পরে সকাল সাড়ে ৯টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বের হবে বর্ণাঢ্য র‍্যালি। সকাল ৯টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টায় শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হবে। একই অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে ডুয়েট বাস্তবায়ন আন্দোলনের স্মৃতিচারণসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা থাকবে। দিনের কর্মসূচিতে খেলাধুলারও আয়োজন রয়েছে। দুপুর ১২টায় শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ভলিবল ম্যাচ ও রশি টানাটানি প্রতিযোগিতা হবে।

পরে দুপুর আড়াইটায় ডুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এ ছাড়া ডুয়েট ডে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে প্রদর্শনী স্টল থাকবে। এসব স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প ও উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরা হবে। দিনব্যাপী আয়োজনের শেষদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারের ডুয়েট ডে আয়োজনেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২৩তম বর্ষপূর্তিকে ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০