ব্রেকিং নিউজ
Agami IT
৩ মে ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীতে অবৈধ মাটি উত্তোলন, ৩টি ভাসমান ভেকু জব্দ

কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীতে অবৈধ মাটি উত্তোলন, ৩টি ভাসমান ভেকু জব্দ

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় অভিযান চালিয়ে ৩টি ভাসমান ভেকু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 

রবিবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের নেতৃত্বে পূর্ব জাজিরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নদী থেকে গ্রাব মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে ৩টি মাটি কাটার গ্রাব জব্দ করা হয়।

অভিযানে জাজিরা পুলিশ ফাঁড়ির এসআইসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। জব্দকৃত ভেকুগুলো বর্তমানে জাজিরা পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।

 

সরেজমিনে জানা যায়, কোন্ডা ইউনিয়নের মধুর বাজার এলাকার এসি আলী এবং খৈলারচর এলাকার শাহ জালাল অবৈধ মাটি উত্তোলনের সঙ্গে জড়িত।

 

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসন জানায়, নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০