ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

রেজুওয়ান আহমেদ
জয়পুরহাট প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার উপর জোর দিয়ে জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কের দুইপাশে বিভিন্ন জলাশয়ে অবস্থানরত কচুরিপনা অপসারণ করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার বাস্তবায়নে জেলা বিডি ক্লিনের সদস্য, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও স্কাউট সদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছেন। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরশহরের ব্র্যাক অফিস এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম দেখভাল করতে আসেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার।

এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ফয়সাল আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মাহবুব, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম সরকার, উপজেলা জামায়াতের আমীর তাইফুল ইসলাম ফিদা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার ও সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার পরিদর্শনকালে বলেন, বর্তমান সময়ে ডেঙ্গু একটি মারাত্বক ব্যধি। ইতমধ্যে অনেক প্রাণহানী ঘটেছে। তাই এর প্রাদুর্ভাব সর্ম্পকে সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু যে প্রশাসনের উদ্যোগ তা নয়, নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব সবার। মশার লার্ভা জমে থাকার মতো স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার করতে হবে। তিনি ডেঙ্গুমুক্ত শহর গড়তে সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১

শাল্লায় দুই বছর ধরে বেহাল কালভার্ট, দুর্ভোগে ভাটিইয়ারাবাদ গ্রামের হাজারো মানুষ।

২

২১ বছর পর প্রধানমন্ত্রীর সফর, উৎসবের অপেক্ষায় লালমনিরহাট

৩

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

৪

আ.লীগের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

৫

মিরপুরে চেকপোস্ট চলাকালীন বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

৬

কালাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

৭

শাল্লায় একই গোষ্ঠীর দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক আহত অন্তত এগারো

৮

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

৯

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১০

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

১১

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

১২

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

১৩

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

১৪

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৫

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

১৬

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

১৭

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

১৮

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

১৯

মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক

২০