ব্রেকিং নিউজ
অন লাইন নিউজ ডেস্ক
১০ জুন ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ

নিজস্ব প্রতিবেদক
দেশে বর্তমানে চারটি মোবাইল অপারেটরের বৈধ নিবন্ধিত সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের নিবন্ধিত সিম মিলিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩২ কোটি ৮২ লাখে।

মন্ত্রী আরও জানান, ডাক বিভাগের সেবা সম্প্রসারণে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ই-কমার্স খাতকে সহায়তা দিতে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে ৩৬টি প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী স্টার্টআপে প্রায় ১০৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

এছাড়া দেশে ফোরজি সেবা চালু থাকলেও ফাইভজি সম্প্রসারণে কাজ চলছে। বর্তমানে ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরসহ ৪০০টির বেশি স্থানে সীমিত পরিসরে ফাইভজি সেবা চালু রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

১

জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২

শাল্লায় দুই বছর ধরে বেহাল কালভার্ট, দুর্ভোগে ভাটিইয়ারাবাদ গ্রামের হাজারো মানুষ।

৩

২১ বছর পর প্রধানমন্ত্রীর সফর, উৎসবের অপেক্ষায় লালমনিরহাট

৪

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

৫

আ.লীগের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

৬

মিরপুরে চেকপোস্ট চলাকালীন বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

৭

কালাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

৮

শাল্লায় একই গোষ্ঠীর দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক আহত অন্তত এগারো

৯

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

১০

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১১

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

১২

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

১৩

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

১৪

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

১৫

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

১৭

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

১৮

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

১৯

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

২০