ব্রেকিং নিউজ
admin
১৯ অক্টোবর ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

অশ্রু কুমার, ডুয়েট প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। দেবীরূপে কন্যাশিশুর আরাধনা, অঞ্জলি প্রদান ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীরা।

সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বাণী অর্চনা সংসদের উদ্যোগে এ পূজার আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন ভক্তরা।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজায় কন্যাশিশুর মধ্যে দেবী দুর্গার শক্তি ও পবিত্রতার প্রতীকী রূপ কল্পনা করে পূজা করা হয়। এর মাধ্যমে মাতৃশক্তির বন্দনার পাশাপাশি নারীর প্রতি শ্রদ্ধা, মর্যাদা ও সম্মানের বার্তা তুলে ধরা হয়।

মহাষ্টমী শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এদিন দেবী দুর্গার আরাধনা ও অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে ভক্তরা দেবীর আশীর্বাদ কামনা করেন। ডুয়েটের কেন্দ্রীয় মন্দিরে পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কুমারী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার মাতৃরূপ ও নারীশক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনা করেন ভক্তরা।

 

লি/আ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

২

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

৩

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

৪

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

৫

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

৬

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

৭

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

৮

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

৯

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

১০

মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক

১১

ক্ষেতলালে জিয়া সাইবার ফোর্সের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি সেলিম সম্পাদক সোহেল

১২

পাঁচ লাখ টাকা কিডনি বিক্রির দাবি, চুরির মামলায় গ্রেপ্তার

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ জনের রিমান্ড

১৪

দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

১৬

কালাইয়ের আশিক আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় বিশ্বসেরা দশে, ইউএনওর শুভেচ্ছা

১৭

স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগী ও চিকিৎসকদের অধিকার নিশ্চিতের দাবি

১৮

গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার

১৯

ইউক্রেনে নতুন নেতা প্রয়োজন, যিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করতে সক্ষম: ট্রাম্প

২০