ব্রেকিং নিউজ
অন লাইন নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও সাড়ে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মুক্তারবাড়ী আউচপাড়া জামে মসজিদের পাশের একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা ও ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটককৃতরা হলেন মো. আনোয়ার হোসেন (৩৬)। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। বর্তমানে তিনি টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

অপর আটক ব্যক্তি মো. শাওন (২৬)। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার চর দিঘলদী এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনিও একই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং তাদের মাদক নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

১

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

২

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৩

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৪

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৫

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৬

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৭

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৮

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৯

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১০

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১১

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১২

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৩

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৪

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৫

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৬

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৭

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৮

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৯

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

২০