ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
৯ জুন ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঋণের প্রলোভনে ৩ লাখ ২৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

যশোরে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৩ লাখ ২৬ হাজার টাকা আত্মসাত এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মাহমুদা জামান ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বাদী মিরাজ হোসেনের অভিযোগ, আসামিরা নিজেদের বিভিন্ন সময় ব্যাংক কর্মকর্তা, এনজিওর উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সেই সূত্রে মাহমুদা জামান ট্রাস্ট ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ধাপে ধাপে ৩ লাখ ২৬ হাজার টাকা নেন।

অভিযোগে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ঋণের ব্যবস্থা না করে আসামিরা টাকা ফেরত দিতেও গড়িমসি করেন। পরে পাওনা টাকা চাইলে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

⚖️ মামলার আসামি:

মাহমুদা জামান
শামীম হোসেন
মাহিম হোসেন

এদিকে, মাহমুদা জামানের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় তিনি কারাভোগ করেছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

১

জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২

শাল্লায় দুই বছর ধরে বেহাল কালভার্ট, দুর্ভোগে ভাটিইয়ারাবাদ গ্রামের হাজারো মানুষ।

৩

২১ বছর পর প্রধানমন্ত্রীর সফর, উৎসবের অপেক্ষায় লালমনিরহাট

৪

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

৫

আ.লীগের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

৬

মিরপুরে চেকপোস্ট চলাকালীন বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

৭

কালাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

৮

শাল্লায় একই গোষ্ঠীর দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক আহত অন্তত এগারো

৯

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

১০

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১১

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

১২

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

১৩

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

১৪

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

১৫

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

১৭

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

১৮

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

১৯

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

২০