ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল এক তরুণের

হাসিমুখে মাঠে নামা এক তরুণের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তার স্বজন, বন্ধু ও স্থানীয়রা।

মাত্র কয়েক মিনিট আগেও বন্ধুদের সঙ্গে দৌড়ে বেড়াচ্ছিল সে। কখনো বল কাড়ছিল, কখনো সতীর্থকে পাস দিচ্ছিল। চারদিকে তখন বিকেলের মাঠজুড়ে ফুটবলের উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার একপর্যায়ে হঠাৎ বুক চেপে ধরে মাঠেই লুটিয়ে পড়ে ১৮ বছরের রাব্বি। আতঙ্কিত বন্ধুরা ছুটে যায় তার কাছে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকের একটি বাক্যেই থেমে যায় সব আশা- রাব্বি আর নেই।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার আজান গ্রামের ফুটবল মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাব্বি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মিজার আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে যায় রাব্বি। খেলা জমে ওঠার একপর্যায়ে হঠাৎ সে বুকে তীব্র ব্যথা অনুভব করে। কিছু বুঝে ওঠার আগেই মাঠের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ বলেন, হাসপাতালে আনার আগেই রাব্বির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

হাসিমুখে মাঠে নামা এক তরুণের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তার স্বজন, বন্ধু ও স্থানীয়রা।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান,

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯০৮ মামলা

“আপনিও হতে পারেন News DBN-এর প্রতিনিধি” ‎

আপনি কি গুপ্ত আওয়ামী লীগ, জবাবে যা বললেন রুমিন ফারহানা

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

গণ-অভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

১০

হয় সমঝোতা, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ

১১

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন

১২

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

১৪

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

১৫

রাজশাহীতে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলা, বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

১৬

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

১৭

আগামীকাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১৮

নতুন রাষ্ট্রপতি বাছাইয়ের দায়িত্বে কারা, জানালেন রিজভী

১৯

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

২০