ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
৫ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২ জুন পল্লবী থানায় এক অভিভাবক তার ১৭ বছর বয়সী মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আরও দুটি জিডি করা হয়।

জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে পল্লবী থানা পুলিশ। পরে শুক্রবার (৫ জুন) ভোররাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পারিবারিক বাধার কারণে তারা পূর্বপরিকল্পিতভাবে বাসা ছেড়ে ওই এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছিল।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তিন কিশোরীকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০