ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

রাজধানী থেকে নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নেত্রকোণা-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ দলের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী (৬৫) মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপনে রয়েছেন।

ওই সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, মোশতাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং নেত্রকোণা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত হলে তিনি সংসদ সদস্য পদ হারান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০