
মোঃ রেজুওয়ান আহমেদ ,জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের কালাইয়ে বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় ১৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০২ পিস কুপিজেসিক ইনজেকশন, দুটি স্মার্টফোন ও নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকার একটি পুকুরপাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন স্থানীয় দেলোয়ার হোসেন (৩৫), ছানোয়ার হোসেন (৩২), দেওগ্রামের আঞ্জমান (৩২) এবং বগুড়া সদর উপজেলার আফিয়া ফেরদৌসী মিম (২৫)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ১ লাখ ৫৭ হাজার ৬১০ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ও জব্দ করা মালামাল কালাই থানায় হস্তান্তরের কার্যক্রম চলছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
লি/আ
মন্তব্য করুন