ব্রেকিং নিউজ
সিনথিয়া আফরোজ
৮ জুন ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধরলায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আপন দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর সোমবার নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

নিহতরা হলেন—মোগলহাট বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে এবং মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) ও নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরে শাওন, সাব্বির ও তাদের এক বন্ধু মিলে ধরলা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা তিনজনই ভেসে যেতে শুরু করে। এ সময় তাদের বন্ধুটি কোনো রকমে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযান পরিচালনা করে। টানা প্রায় ৩০ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অনুসন্ধান শেষে সোমবার দুই ভাইয়ের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ধরলা নদী থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে একসাথে দুই স্কুলপড়ুয়া সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০