ব্রেকিং নিউজ
Agami IT
২০ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে চীনা নাগরিককে জখম, গ্রেপ্তার ৫

ঢাকার কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে কিছু লুন্ঠিত মালামালসহ গ্রেপ্তার করেছে র‍‍্যাব-১০। গ্রেপ্তারকৃত আসামিদের নাম মাসুদ রানা (৪৩), নাছির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪) ও মো. মামুন (৩২)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান (পিপিএম)।

তিনি জানান, গত ১৪ এপ্রিল রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন ইয়াং জি জিয়াং নামের একটি প্রকল্পে প্রায় ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রকল্পের ভিতরে প্রবেশ করে নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়ি ও বিভিন্ন মূল্যবান সামগ্রী ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় ওয়েন জিনহুয়া (৫৫) নামে একজন চীনা নাগরিক ডাকাতদলকে বাধা প্রধান করলে ডাকাতদলটি তাকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

উক্ত ডাকাতি সংঘঠিত হওয়ার পর র‍‍্যাব-১০ দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে র‍‍্যাব প্রকল্পের লুন্ঠিত মালামালের মধ্যে ৩টি বিদেশী ব্র্যান্ডের দামি ঘড়ি, ২টি বিদেশী মোবাইল ফোন ও  নগদ ১৫,৭০০/- উদ্ধারসহ ডাকাত দলের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিনি প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন, গ্রেপ্তারকৃত আসামি নাছির পেয়াদার বিরুদ্ধে পিরোজপুর মঠবাড়ীয়া থানা ও চট্রগ্রাম বায়েজিত বোস্তামি থানায় ২টি মামলা, আসামি রোমান শেখ ও মামুন এর বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক এ ছিনতাইয়ের মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

১

জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২

শাল্লায় দুই বছর ধরে বেহাল কালভার্ট, দুর্ভোগে ভাটিইয়ারাবাদ গ্রামের হাজারো মানুষ।

৩

২১ বছর পর প্রধানমন্ত্রীর সফর, উৎসবের অপেক্ষায় লালমনিরহাট

৪

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

৫

আ.লীগের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

৬

মিরপুরে চেকপোস্ট চলাকালীন বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

৭

কালাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

৮

শাল্লায় একই গোষ্ঠীর দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক আহত অন্তত এগারো

৯

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

১০

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১১

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

১২

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

১৩

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

১৪

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

১৫

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

১৭

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

১৮

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

১৯

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

২০