ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২ অক্টোবর ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

মোঃ রেজুওয়ান আহমেদ
জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে রেস্তোরাঁয় নাশতা করতে গিয়ে এক ধান ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা–একটি ব্যাগ হারিয়ে গেছে। তাঁর দাবি, নাশতা করে পাশের চায়ের দোকানে যাওয়ার এক মিনিটের মধ্যে টাকার ব্যাগটি হোটেল থেকে উধাও হয়ে যায়। এ ঘটনায় রেস্তোরাঁর ক্যাশিয়ারসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

২ অক্টোবর (শুক্রবার) সকালে আক্কেলপুর উপজেলা পরিষদের সামনে এস এম হোটেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মো. লিটন হোসেন। বাড়ি বগুড়ার শেরপুরে। তিনি ট্রাকে করে নওগাঁর ধামইরহাটে যাচ্ছিলেন ধান কিনতে । পথে ট্রাক থামিয়ে চালক আলম হোসেনের সঙ্গে রেস্তোরাঁয় নাশতা করতে যান। তাঁর সঙ্গে ধান কেনার পাঁচ লাখ টাকা ছিল।

‎লিটন হোসেন বলেন, নাশতা করার সময় টাকার ব্যাগটি পাশের একটি চেয়ারে রেখেছিলেন। নাশতা শেষে হাত ধুয়ে হোটেলের ক্যাশিয়ারকে বিল দিয়ে পাশের দোকানে চা খেতে যান। এরপরই ব্যাগের কথা মনে পড়লে দ্রুত রেস্তোরাঁয় ফিরে এসে দেখেন, চেয়ারে রাখা ব্যাগটি নেই। তখন ক্যাশিয়ারও ছিলেন না।

লিটন অভিযোগ করে বলেন, চায়ের দোকানে যাওয়ার এক মিনিটের মধ্যেই ব্যাগটি উধাও হয়ে যায়। তখন বাইরে থেকে কেউ রেস্তোরাঁয় ঢোকেননি। পরে তিনি রেস্তোরাঁর লোকজনের কাছে ব্যাগটি ফেরত দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তাঁরা টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। পরে পুলিশে কে খবর দেওয়া হয়।

‎ট্রাক চালক আলম হোসেন বলেন, ‘আমার নাশতা খাওয়া আগে শেষ হলে রেস্তোরাঁর পাশে চায়ের দোকানে গিয়ে বসি। কিছুক্ষণ পর লিটন এসে চায়ের অর্ডার করেন। আমি তাঁকে টাকার ব্যাগের কথা জিজ্ঞাসা করলে তিনি দ্রুত রেস্তোরাঁয় গিয়ে দেখেন, ব্যাগটি নেই।’

খবর পেয়ে আক্কেলপুর থানার পুলিশ রেস্তোরাঁয় গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। পরে রেস্তোরাঁর ক্যাশিয়ার মাহফুজা খাতুন (৫০), তাঁর ছেলে সাইফুল ইসলাম (৩২) এবং দুই কর্মচারী মিন্টু (৪০) ও আবিদকে (৩০) থানায় নিয়ে যায় পুলিশ।

রেস্তোরাঁর মালিক সোলাইমান আলীর বাড়ি পাশের কালাই উপজেলার মহেশপুর গ্রামে। তিনি ভাড়া নিয়ে রেস্তোরাঁটি চালান। সোলাইমান আলী বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় সাধারত খদ্দের কম থাকে। তবে সকালে নাশতার সময় কিছুটা ভিড় হয়। তিনি তাঁর স্ত্রীকে ক্যাশে রেখে বাজারে গিয়েছিলেন।

পরে রেস্তোরাঁয় ফিরে পুলিশ দেখতে পান। রেস্তোরাঁর কেউ টাকা নেওয়ার কথা স্বীকার করেননি। বাসা ও রেস্তোরাঁর বিভিন্ন স্থানে খুঁজেও টাকা পাওয়া যায়নি। সেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই বলে তিনি জানান।

‎আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, পুলিশ রেস্তোরাঁয় গিয়ে সেখানকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। রেস্তোরাঁর মালিকের স্ত্রী ও কর্মচারীদের কথাবার্তায় অসংগতি পাওয়া গেছে। তবে তাঁরা টাকা নেওয়ার কথা স্বীকার করেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

‎লি/আ  NewsDBN আপনার আস্থার সংবাদমাধ্যম,

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০