ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২৪ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে দুদকের আবেদন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুর্নীতির মামলার ১০ আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তালিকায় হাসিনা পরিবারের সদস্যদের পাশাপাশি রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও এস আলম গ্রুপের শীর্ষ ব্যক্তিরা।

 

সম্প্রতি দুর্নীতি মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। এরইমধ্যে তাকে দেশে ফেরাতে সব নথিপত্র পাঠিয়েছে দুদক। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফেরাতে রেড নোটিশের কার্যকারিতা।

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ সংবাদমাধ্যমে জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

একইভাবে লন্ডনে অঢেল সম্পদ গড়ে তোলা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী ও দুই ভাইয়ের নামেও রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি বলেও জানান দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ।

টিআইবি মনে করে, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আসামিদের দেশে ফেরানো সম্ভব। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক বিবেচনায় আসামি বিদেশ থেকে ফেরানো কঠিন হলেও, দুর্নীতির সুনির্দিষ্ট মামলায় ফিরিয়ে আনা তুলনামূলক সহজ।

এদিকে, গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন মঞ্জুর হলেও, আইনি জটিলতার কারণে এখনো ইন্টারপোলের কাছে চূড়ান্ত চিঠি পাঠাতে পারেনি দুদক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশি-সাদা জোয়ারে ভাসল চবি, জায়ান্ট স্ক্রিনে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

টিকটকের প্রেম থেকে বিয়ে, স্বর্ণ-নগদ টাকা নিয়ে উধাও স্বামী

নজর কাড়লেন অলংকার, চমক দিলেন সিঁথি

ইতালিতে নিহত একই পরিবারের তিন বাংলাদেশি।

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

মারা গেছেন হলিউড তারকা অ্যান ব্লিথ

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস

হোসেনি দালান এলাকায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে দুদকের আবেদন

১০

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

১২

পবিত্র আশুরা ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

১৩

এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

১৪

ইকরার মৃত্যু: জাহের আলভীর ১০ দিনের রিমান্ড চাইল ডিবি

১৫

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৬

যেভাবে ফাঁদ পেতে বেনজীরকে ধরিয়ে দেন সংসদ সদস্য বন্ধু

১৭

নিখোঁজের ছয় দিন পর শিক্ষার্থীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার, হেফাজতে এক শিক্ষার্থী

১৮

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

২০