ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
২৭ মে ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুমুতে কি সত্যিই কমে ওজন? কী বলছে গবেষণা ও চিকিৎসাবিজ্ঞান

লিটন আফরোজ 

বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি মানুষের আগ্রহ বেড়েছে সম্পর্ক ও মানসিক সুস্থতা নিয়েও। এরই মধ্যে নতুন কিছু গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য— চুমু খাওয়া শুধু ভালোবাসা প্রকাশের মাধ্যমই নয়, এটি শরীরের জন্যও উপকারী হতে পারে। এমনকি ওজন নিয়ন্ত্রণেও সামান্য ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

গবেষকদের মতে, গভীর চুমুর সময় মুখমণ্ডলের প্রায় ৩০ থেকে ৪৪টি পেশি একসঙ্গে সক্রিয় হয়। এতে প্রতি মিনিটে আনুমানিক ২ থেকে ৬ ক্যালারি পর্যন্ত শক্তি খরচ হতে পারে। যদিও এটি ব্যায়ামের বিকল্প নয়, তবে নিয়মিত চুমু খাওয়া শরীরের অতিরিক্ত ক্যালোরি ক্ষয়ে সামান্য সহায়তা করতে পারে।

বিশেষজ্ঞরা জানান, চুমুর সময় শরীরে অক্সিটোসিন, ডোপামিন ও সেরোটোনিন নামের ‘সুখ হরমোন’ নিঃসৃত হয়। এসব হরমোন মানসিক চাপ কমাতে এবং ভালো লাগার অনুভূতি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একই সঙ্গে মুখের লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালা মুখগহ্বরের কোষ সুস্থ রাখতে সহায়তা করে বলেও ধারণা করা হয়।

এ ছাড়া চুমুর সময় চোয়ালের পেশি সক্রিয় ও শিথিল হওয়ার ফলে মুখের গঠন ঠিক রাখতে কিছুটা সহায়তা মেলে। ঠোঁটের কোষে রক্তসঞ্চালন ও অক্সিজেন প্রবাহও বাড়ে, যা ঠোঁটকে সতেজ রাখতে ভূমিকা রাখতে পারে।

চিকিৎসকদের মতে, চুমুর সময় হৃদস্পন্দন কিছুটা বেড়ে যায়, ফলে রক্তসঞ্চালন সক্রিয় হয় এবং হৃদযন্ত্রের কার্যক্রম উদ্দীপিত হতে পারে। একই সঙ্গে মস্তিষ্কে এন্ডরফিন নামের প্রাকৃতিক ব্যথানাশক রাসায়নিক নিঃসৃত হয়, যা মন ভালো রাখতে সহায়তা করে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, যেকোনো বিষয়েই ভারসাম্য গুরুত্বপূর্ণ। চুমুকে কেউ যেন অতিরিক্ত আসক্তি বা আবেগনির্ভর অভ্যাসে পরিণত না করেন, সে বিষয়েও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১

শাল্লায় দুই বছর ধরে বেহাল কালভার্ট, দুর্ভোগে ভাটিইয়ারাবাদ গ্রামের হাজারো মানুষ।

২

২১ বছর পর প্রধানমন্ত্রীর সফর, উৎসবের অপেক্ষায় লালমনিরহাট

৩

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

৪

আ.লীগের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

৫

মিরপুরে চেকপোস্ট চলাকালীন বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

৬

কালাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

৭

শাল্লায় একই গোষ্ঠীর দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক আহত অন্তত এগারো

৮

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

৯

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১০

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

১১

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

১২

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

১৩

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

১৪

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৫

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

১৬

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

১৭

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

১৮

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

১৯

মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক

২০