ব্রেকিং নিউজ
Agami IT
২০ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংরক্ষিত আসনে নিপুণ রায়ের মনোনয়ন: কেরানীগঞ্জে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

কেরানীগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এডভোকেট নিপুণ রায় চৌধুরী মনোনয়ন পাওয়ায় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার নেতৃত্বে কেরানীগঞ্জে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করা হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এমপি হিসেবে তাঁর মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পরপরই কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় নেতা–কর্মীরা আনন্দ মিছিল বের করেন। পরে তারা পথচারী, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের মাঝে মিষ্টি বিতরণ করেন।

মিষ্টি বিতরণ শেষে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা বলেন, তারেক রহমান আমাদের নেত্রীর প্রতি আস্থা রেখেছেন। এ জন্য আমরা কেরানীগঞ্জবাসী কৃতজ্ঞতা জানাচ্ছি। নিপুণ রায় চৌধুরী-এর এমপি হওয়া নারীর রাজনৈতিক অংশগ্রহণকে আরও এগিয়ে নেবে। তিনি সংসদে গিয়ে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরবেন।

তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং ভবিষ্যতে কেরানীগঞ্জের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

১

জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২

শাল্লায় দুই বছর ধরে বেহাল কালভার্ট, দুর্ভোগে ভাটিইয়ারাবাদ গ্রামের হাজারো মানুষ।

৩

২১ বছর পর প্রধানমন্ত্রীর সফর, উৎসবের অপেক্ষায় লালমনিরহাট

৪

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

৫

আ.লীগের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

৬

মিরপুরে চেকপোস্ট চলাকালীন বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

৭

কালাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

৮

শাল্লায় একই গোষ্ঠীর দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক আহত অন্তত এগারো

৯

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

১০

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১১

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

১২

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

১৩

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

১৪

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

১৫

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

১৭

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

১৮

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

১৯

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

২০